থ্রেডসে নেই যেসব ফিচার
এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রামের থ্রেডস। টুইটার অবশ্য তাদের নতুন প্রতিদ্বন্দ্বীকে নকলবাজ বলছে তবে টুইটার থেকে থ্রেড অনেক ক্ষেত্রেই আলাদা। তাই আপাতত এ বিষয়টি নিয়ে বিতর্ক বাদ দিলে থ্রেডসে কিছু ঘাটতি আমাদের নজরে পড়তে বাধ্য।
যেহেতু সদ্য প্লাটফর্মটি চালু হয়েছে তাই সমস্যাগুলো নিয়ে ভাবার সময়ও এসেছে। আশা করা যায় পরবর্তীতে নতুন ফিচার যুক্ত হবে। তবে চালু হওয়ার পর থেকেই থ্রেডস জ্বরে ভুগছে পৃথিবী। টুইটারের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে সবাই এখানে অন্তত নিজের উপস্থিতি জানান দিচ্ছে। কিন্তু তাদের অভিযোগের পাল্লাও ভারি হয়েছে। তাদের কাছে মনে হয়েছে কিছু জিনিস থাকলে ভালো হতো।
হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ ব্যবহার করলে কোনো পোস্ট বা রিলেটেড পোস্ট বের করা হয় সহজ। কিন্তু থ্রেডসে এই হ্যাশট্যাগই নেই। তারমানে পরবর্তী এই ফিচারটিও আপনারা পাচ্ছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ আরেকটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ফিচার সামনে আনে। সেটিই বলছি।
