অ্যান্ড্রয়েড ১৪-এ আকর্ষণীয় যেসব সুবিধা আসছে

সম্প্রতি ‘পিক্সেল ৮’ এবং ‘পিক্সেল ৮ প্রো’ মডেলের ফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৪ প্রাথমিকভাবে শুধু পিক্সেল স্মার্টফোনে ব্যবহার করা যাবে। শিগগিরই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ মিলবে। নতুন এই অপারেটিং সিস্টেমে যেসব সুবিধা যুক্ত করা হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক—
Build richer camera and media experiences with Ultra HDR, more camera extensions, and lossless USB audio. Simplify sign-in using Credential Manager, and provide health and fitness insights securely using Health Connect. Make your app more expressive and personal with predictive back, per-app languages, grammatical inflection, and more. Deliver engaging, differentiated experiences on large screens. 

নতুন নিরাপত্তা সুবিধা অ্যান্ড্রয়েড ১৪-এ নিজেদের ‘পাসকি’ সুবিধা আরও সম্প্রসারিত করছে গুগল। এর ফলে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপে পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ দিয়ে সহজেই সাইন-ইন করা যাবে। প্রতিটি অ্যাপের জন্য আলাদা পাসকি এবং পাসওয়ার্ড সংরক্ষণের জন্য নতুন পাসওয়ার্ড ম্যানেজারও রয়েছে অপারেটিং সিস্টেমটিতে। পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপে অ্যাপে প্রবেশ পাসওয়ার্ডের বদলে এরই মধ্যে পাসকি চালু হয়েছে। ফলে পাসওয়ার্ড ব্যবহার না করেই আঙুলের ছাপ বা মুখাবয়ব দিয়ে ওয়েবসাইট বা অ্যাপে সাইন-ইন করা যায়। যদিও পাসকি এখনো সব সেবায় চালু হয়নি। জিমেইল ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারছেন। অ্যান্ড্রয়েড ১৪-এ তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) অ্যাপগুলোতেও পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ দিয়ে সাইন-ইন করা যাবে। এ অপারেটিং সিস্টেমে পাসকির জন্য নতুন একটি ‘ক্রেডিনশিয়াল ম্যানেজার’ থাকবে। প্রতিটি অ্যাপের জন্য এই ম্যানেজারে পাসকি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবে। 

লকস্ক্রিনে এআই অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে সহজেই লকস্ক্রিনে পছন্দমতো নকশার ঘড়ি, ফন্ট ও উইজেট ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে। রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘ওয়ালপেপার জেনারেটর’ ব্যবহারের সুযোগও। এর ফলে অনলাইন থেকে ওয়ালপেপার ডাউনলোড না করে নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পছন্দের ওয়ালপেপার তৈরি করে ব্যবহার করা যাবে। 

তথ্য সুরক্ষায় নোটিফিকেশন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে প্রতি মাসে অ্যাপগুলোর তথ্য বিনিময় নীতির পরিস্থিতি নোটিফিকেশন আকারে জানতে পারবেন ব্যবহারকারী। এটি তথ্য সুরক্ষা কার্যক্রমের একটি পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। এমনকি কোনো অ্যাপ অবস্থান-সংক্রান্ত তথ্য বিনিময় করলে তার অনুমতির জন্য বড় আকারে নোটিফিকেশন পাবেন অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহারকারীরা। 
বড় আকারের টেক্সট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে ‘দ্য মেগনিফাইয়ার’ নামের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এ সুবিধা চালু করলেই স্মার্টফোনের পর্দায় থাকা বার্তা বা ছবি বড় করে দেখা যায়। এর ফলে ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরাও স্বচ্ছন্দে স্মার্টফোনের পর্দায় বিভিন্ন তথ্য পড়তে পারবেন। 

ফাইল আদান-প্রদানে আধুনিক সুবিধা অ্যান্ড্রয়েড ১৪-এ ফাইল আদান-প্রদানের ক্ষেত্রে সুবিধা যুক্ত হচ্ছে। ফলে নতুন একটি এপিআই তৈরি করা হয়েছে। ব্যবহারকারী এই এপিআই ব্যবহার করে ফাইল ভাগাভাগি করলে ধাপে ধাপে সুবিধা অনুযায়ী কাজ করতে পারবেন। ফাইল বিনিময় সম্পন্ন না হওয়া পর্যন্ত এপিআই চালু থাকবে। কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে পুনরায় স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকেই ফাইল পাঠানো শুরু হবে বা পুনরায় নতুন সময়সূচি নির্ধারণ করা যাবে। 

হেলথ কানেক্ট স্বাস্থ্যসচেতন মানুষের জন্য অ্যান্ড্রয়েড ১৪-এ রয়েছে ‘হেলথ কানেক্ট’ সুবিধা। অনেকেই রয়েছেন যাঁরা শরীরচর্চা, হৃৎস্পন্দন, রক্তচাপ, হাঁটার দূরত্ব মাপার জন্য বিভিন্ন অ্যাপ নিয়মিত ব্যবহার করেন। নতুন ‘হেলথ কানেক্ট’ সুবিধায় সব অ্যাপের তথ্য একসঙ্গে সংরক্ষণ করার পাশাপাশি দেখাও যায়। ফলে আলাদাভাবে অ্যাপগুলোর তথ্য দেখার প্রয়োজন হবে না। 

কুইক সেটিংস কুইক সেটিংস সুবিধা ব্যবহার করে স্মার্টফোনের পর্দায় থাকা অক্ষর বা লেখার ধরন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা সম্ভব। এর ফলে সহজেই নিজেদের পছন্দমতো ফন্টে বিভিন্ন বার্তা পড়ার সুযোগ মিলবে। 

ফ্ল্যাশ নোটিফিকেশন স্মার্টফোনে নোটিফিকেশন এলেও ব্যস্ততার কারণে অনেকেই সময়মতো খেয়াল করতে পারেন না। আর তাই ‘ফ্ল্যাশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে। এ সুবিধা চালু থাকলে স্মার্টফোনে কোনো নোটিফিকেশন এলেই স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনের ফ্ল্যাশ চালু হবে। 

স্থানীয় মান প্রদর্শন তাপমাত্রা পরিমাপে সেলসিয়াস নাকি ফারেনহাইট দেখানো হবে, তা স্থানীয় প্রচলনবিধি অনুযায়ী নির্ধারিত হবে। একইভাবে কর্মসপ্তাহ সোমবার নাকি রোববার থেকে শুরু হবে, তা স্থানীয় নিয়ম অনুযায়ী দেখা যাবে।

Post a Comment

Previous Post Next Post