আইডিবি দরিদ্র মুসলিমদের দেবে প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেবে। এ জন্য দরখাস্ত আহ্বান করেছে।
সুযোগ-সুবিধা
যেসব কোর্সে ট্রেনিং
ইলেকট্রিক্যাল ওয়ার্কস;
ইলেকট্রনিকস;
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;
ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;
মেশিনিস্ট;
আবেদনকারীর জন্য নির্দেশাবলি
শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;
একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;
জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;
যেসব কাগজপত্র দরকার
জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;
ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;
পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;
প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;
ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;
আবেদনের যোগ্যতা
সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে;
১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;
বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যাঁরা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাঁদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে);
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে। রক্তে প্লাটিলেট বাড়ানোর উপায় (যা খেলে প্লাটিলেট বাড়ে)
আবেদন যেভাবে
অনলাইনে https://apply.isdb-bisew.info/ লিংকে দেওয়া আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আরও তথ্য জানতে ক্লিক করতে পারবেন https://isdb-bisew.org/apply লিংকে।
